২৭ মে ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল।
বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা ত্যাগ, সমর্পণ ও সম্প্রীতির মহিমায় ভাস্বর। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একত্রে মানবতার সেবায় আত্মনিয়োগ করি।তিনি বলেন,কোরবানি আমাদেরকে আত্মত্যাগ আর আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার শিক্ষা দিয়ে থাকে।তিনি সেই ভালোবাসার আলোয় আমাদের আগামী দিনগুলো সুন্দর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন,ঈদ আসে ত্যাগ ও সহমর্মিতার মহান শিক্ষা এবং অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে।তাই ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।”উৎসবে আনন্দ হোক সবার ” এ কথা উল্লেখ করে তিনি বলেন, ঈদের আনন্দ যেন সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারে,সেই সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।তিনি একটি বৈষম্যহীন, নিরাপদ এবং ন্যায়ভিত্তিক ও সমতার বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
বার্তা প্রেরক,
মাহফুজ কাউসার সাদি
স্টাফ রিপোর্টার
দৈনিক আলোকিত সিলেট