২৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সচেতনতা জোরদারের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়নমূলক বেসরকারি সংস্থা সুশীলনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায়
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসবিসি প্রকল্প সমন্বয়কারী শেখ তারিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর চন্দ্র দাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, জগদল ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাবলু, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল এবং সাংবাদিক প্রশান্ত সাগর দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় এসবিসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আলমগীর মিয়া মা ও নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং টিকাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।
পাশাপাশি এক বছর মেয়াদি প্রকল্পের কর্মপরিকল্পনা ও প্রত্যাশিত লক্ষ্য তুলে ধরা হয়।
বক্তারা সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা এবং টেকসই উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।