রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ এপ্রিল ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

সিলেটে মোবাইল কোর্ট অভিযান, হাসপাতাল ও ফার্মেসিকে জরিমানা

আপডেট টাইম : এপ্রিল ৮, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : আজ বুধবার (৮ এপ্রিল) সিলেট জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ফার্মেসিতে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তানভীর হোসাইন সজীব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিলেট জেলা। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের প্রমাণ মেলায় দুইটি প্রাইভেট হাসপাতালকে পৃথকভাবে ১১৫০০০ টাকা ও একটি ফার্মেসিকে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে তানভীর হোসাইন সজীব জানান, তারা দুইটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেছেন। এদের মধ্যে একটির লাইসেন্স নেই, অপর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী পাওয়া গেছে, উভয় হাসপাতালে শিক্ষানবিস নার্সদের দিয়ে নার্সিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক ডকুমেন্টেশন বজায় রাখেনি এবং ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে, তাই তাদের সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় কর্তৃপক্ষদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন