৯ মার্চ ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার : রোববার (০৮ মার্চ) নগরীর শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে মাহে রামাদান উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ নুরুজ্জামান আল মাদানী। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য নির্ঝর রায়, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মু. ফয়সল আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি আয়কর আইনজীবি পারভেজ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওন। আরও বক্তব্য রাখেন মু. খলিলুর রহমান মাসুম, হুসেন আহমদ, মু. আব্দুল কাদির, শেখঘাট জামে মসজিদ কমিটির সেক্রেটারি মু. নুরুল আলম, শেখঘাট জামে মসজিদ কমিটির সহ সভাপতি মু. গিয়াস উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, এ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক সভাপতি মু. ফখর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন, আবুল কাশেম, সাবেক সভাপতি আবু হাসান, আব্দুল মালিক, শামীম আহমদ, আজিজুল হক মঞ্জু, মু. রাজু, জুয়েল আহমদ, মারুফ আহমদ টিপু, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুন্না, সহ সভাপতি এ্যাড রাব্বি হাসান তারেক, সহ সভাপতি ফয়েজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ পাপলু, প্রচার সম্পাদক আবু বকর দিপু, সহ প্রচার সম্পাদক ফারহান আহমদ, ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ রুপম, কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক, আবির আহমদ শোভন, রায়হান আহমদ, ইশতিয়াক, তামিম, ফাবির, মুয়াজ, সিয়াম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ হোসাইন। উক্ত অনুষ্ঠানে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রধান অতিথি বলেন,আমি আশা রাখি,ইতিবাচক মানসিকতা নিয়ে সমাজ উন্নয়নে কাজ করছে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ।তিনি আধুনিক নগরী গড়তে সকলের সহযোগিতা চান।