রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিসভা

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ



শেয়ার করুন

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর আহসান হাবীব, উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মো.আবদুল হাকিম, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, মাওলানা জুবায়ের আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, হুমায়ূন কবির, শাহ ফুজায়েল আহমদ, ইকবাল হোসেন প্রমূখ। সভায় আলোচনা সাপেক্ষে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। #

ক্যাপশন-জগন্নাথপুরে শহিদ ও মাতৃভাষা দিবসের প্রস্তুসিভা-ছবি-১

জগন্নাথপুরে দেড়বছর পর আওয়ামীলীগের কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ প্রায় দেড়বছর পর হঠাৎ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা। যা দেখে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর ভাংচুর করা হয় আওয়ামীলীগের কার্যালয়। ফলে দীর্ঘ প্রায় দেড়বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে কার্যালয়টি। অবশেষে ১৮ ফেব্রুয়ারি বুধবার হঠাৎ করে দেখা যায়, আওয়ামীলীগের কার্যালয় খোলা। কার্যালয়ের উপরে উড়ছে জাতীয় পতাকা। কার্যালয় খোলেন ও জাতীয় পতাকা উত্তোলন করেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার ছোট ভাই আমিনুর রশীদ ভূইয়া। এছাড়া আর কোন দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি। #

ক্যাপশন-জগন্নাথপুরে আ.লীগের কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা-ছবি-২

শেয়ার করুন