,

16 August 2026, 11:18 PM

কানাইঘাটে মেয়াদোত্তীর্ণ ঔষধের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান :

আপডেট টাইম : August 16, 2026 11:18 PM



শেয়ার করুন

সিলেটের কানাইঘাট উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ ১৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:২০ ঘটিকায় কানাইঘাট উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে ২টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি মামলায় ২ জনকে সর্বমোট ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন