,

16 May 2026, 9:39 PM

অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে এম আসকারি আলীর শোক

আপডেট টাইম : May 16, 2026 9:39 PM



শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহোদর সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আসকারি আলী।

আজ শুক্রবার ভোর ৩টায় অ্যাডভোকেট মুজিবুর রহমান ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে এক শোকবার্তায় এম আসকারি আলী বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন অত্যন্ত দক্ষ আইনজীবী এবং সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেট অঞ্চলের আইন অঙ্গন ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সিলেটবাসী একজন অভিজ্ঞ, আদর্শবান ও মানবিক মানুষকে হারালো।

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করেন।

শেয়ার করুন