16 December 2022, 12:59 PM
মহান বিজয় দিবসে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক গোলজার আহমদ হেলাল
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।জাতীয় ইতিহাসে এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন, রেড লেটার ডে।বাঙালী জাতির মহান বিজয়ের গৌরবময় এক অধ্যায়।এ উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, আমরা আজ স্বাধীনতার ৫১ বছর অতিক্রান্ত করছি। ইতোমধ্যে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি আমরা।তিনি বলেন,আমাদের উপর পাকিস্তানী হায়েনাদের বৈষম্য, নিপীড়ন, নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে সুদীর্ঘ সংগ্রাম ও এক রক্তক্ষয়ী অসম যুদ্ধের ফসল আমাদের দেশ মাতৃকার স্বাধীনতা ও বিজয়। তিনি বলেন, এ বিজয় গৌরবের,অহংকারের এবং বাঙালী জাতির আত্মপরিচয়ের।১৯৭১ সালের এ দিনে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,পেয়েছি লাল সবুজের একটি পতাকা।বিশ্বের বুকে স্থান পেল একটি মানচিত্র -বাংলাদেশ।
মহান এ দিবসের প্রাক্কালে তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ,যার অবিসংবাদিত নেতৃত্বে আমরা প্রিয় এই জন্মভুমিকে পাই তাঁর স্বাধীনসত্ত্বায় এবং প্রতিষ্ঠিত হয় আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের আইনানুগ অধিকার।
গোলজার আহমদ হেলাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন, এ জাতির আবেগ ও অনুভূতির ঠিকানা সকল শহীদ মুক্তিযোদ্ধা,বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদেরকে যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় মাতৃভুমি বাংলাদেশ।
তিনি বিজয়ের একান্ন বছর পেরিয়ে জাতীয় এ দিবসে সবাইকে জানান মহান বিজয়ের অকৃত্রিম ও অশেষ প্রাণঢালা শুভেচ্ছা।তিনি বলেন, এ সময়ে আমাদের অর্জিত হোক স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মহান মুক্তিযুদ্ধের তিন মুলনীতি।
তিনি বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ হয়ে একযোগে কাজ করতে দল মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।