,

1 April 2026, 1:33 PM

সিলেট অনলাইন প্রেসক্লাবে সদস্য ফরম জমার সময় বর্ধিত

আপডেট টাইম : April 1, 2026 1:33 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট অনলাইন প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য দরখাস্ত আহ্বানের সময় বর্ধিত করা হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

পূর্বের নির্ধারিত ৩১ মার্চের পরিবর্তে সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন গণমাধ্যম বা অন্যান্য স্বীকৃত গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে সিলেটে কর্মরত পেশাদার সাংবাদিকরা এ আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত তথ্য ও নিয়মাবলী প্রেসক্লাবের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নগরীর বন্দরবাজার মধুবন সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় থেকে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত) ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

শেয়ার করুন