,

19 November 2022, 4:53 PM

দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে

আপডেট টাইম : November 19, 2022 4:53 PM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৯ বছর পর সিলেটে বিএনপি’র বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে সরকারের বিরুদ্ধে হুংকার দেন বিএনপি নেতাকর্মীরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,নেতৃবৃন্দের মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবীতে শনিবার সিলেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে নগরীর সড়কে অবস্থান নেয় লোকজন।

সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ গণসমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সিলেটের গণসমাবেশ থেকে বিএনপির নেতারা দিচ্ছেন সরকার পতনের মুহুর্মুহু হুংকার। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য দেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ। এর আগে কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়।

পরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে ব্ক্তব্য শুরু করেন। গণসমাবেশে বক্তারা বলেন- বর্তমান সরকার এই দেশকে ধ্বংস করে দিয়ছে। দেশকে বাঁচাতে এই সরকারকে উৎখাত করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। না হলে দেশ ও মানুষের মুক্তি নেই।

বক্তারা আরও বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করছে সরকারের প্রতি দেশের মানুষের আস্থা নেই। আজকের এই সমাবেশে আমাদের সবার একই কথা- দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।

সিলেটে বিএনপির গণসমাবেশ শুরুর সময় ছিল বেলা ২টা। তবে এর প্রায় আড়াই ঘন্টা আগেই শুরু হয়েছে সমাবেশ। সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, ডা. সাখাওয়াত হোসেন জীবন,ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনক সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন