শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘুষ,দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের না বলুন : মোহাম্মদ সেলিম উদ্দিন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের না বলতে হবে। জীবন দিয়ে হলেও ভোটের মর্যাদা রক্ষা করতে হবে। শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

ফুলবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামান পাপ্পুর সভাপতিত্বে ও সেক্রেটারি ছলিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, এনপিপির শাহরিয়ার ছমিক ইমন, জেলা যুগ্ম আহবায়ক নাসিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান।

এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিলেট জেলা নির্বাহী পরিষদ সদস্য আবুল হোসেন সুফি, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা আবুল হোসেন জিরান, ইসলামী ছাত্র শিবির গোলাপগঞ্জ পশ্চিম শাখা সভাপতি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মল্লিক প্রমুখ।

এর আগে মোহাম্মদ সেলিম উদ্দিন বাদ মাগরিব উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে পৃথক আরো একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শেয়ার করুন