1 February 2026, 1:56 AM
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর ধানের শীষের পক্ষে সমর্থন সভা করেছে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি।
শনিবার (৩১জানুয়ারি ) বিকেলে ভাটিপাড়া বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমেদ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী।
এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ মাহমুদ রিপনের সভাপতিত্বে এবং উপজেলা জাসাস সভাপতি সৈদুর রহমান তালুকদার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদীব তালুকদারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, জমিয়ত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নাছির উদ্দীন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।