বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ জানুয়ারি ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ

গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরীর পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচার মিছিল

আপডেট টাইম : জানুয়ারি ২৩, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের গোয়াইনঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে গোয়াইনঘাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক মুমিনের নেতৃত্বে গোয়াইনঘাট ছাত্রদলের উদ্যোগে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং নির্বাচনী প্রচার চালান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আহমদ, সাবেক ছাত্রদল নেতা মহসিন আহমদ জনি, আবুল কালাম, ফয়েজ আহমদ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মারুফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিলানী, হাসান আহমদ, আব্দুল মুমিন, শাহরিয়ার মুনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এছাড়া উপজেলা তাঁতীদলের সদস্য এহসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানাতে এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে এ প্রচার কর্মসূচি আয়োজন করা হয়। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গোয়াইনঘাট বাজার এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা।

শেয়ার করুন