বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ জানুয়ারি ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে প্রয়াত মুরব্বিদের ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট টাইম : জানুয়ারি ২৩, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ



শেয়ার করুন

নিকেশ বৈদ্য:-

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রয়াত মুরব্বিদের ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামে শাহ মোবারক মঞ্জিলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আবদুল কাইয়ূম সিদ্দিকী। এতে হাফিজ মাওলানা ইসমাইল খান, হাফিজ মাওলানা আহমদ শফি, মাওলানা আবদুল্লাহ আল মামুন, পীর ছালিক আহমদ, সেলিম মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রয়াত শাহ মোবারক উল্লাহ এর পুত্র বিশিষ্ট শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাকসহ পরিবারের উত্তরসূরিগণও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন