রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ জানুয়ারি ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রম জাফলংয়ে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি

আপডেট টাইম : জানুয়ারি ৭, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ



শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে একটি প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ জানুয়ারি সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের আওতায় এই ভ্রাম্যমাণ গাড়িটি জাফলংয়ের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করে। এটি দেশব্যাপী চলমান একটি সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ডসহ সমসাময়িক ও আলোচিত ঘটনাবলি উপস্থাপন করা হয়। পাশাপাশি সুপার কারাভ্যানে অংশগ্রহণকারী শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সচেতনতামূলক বার্তা এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনী সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠান চলাকালে গোয়াইনঘাট থানার এস আই আব্দুল হান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লোকমান মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে পর্যটন এলাকায় আগত দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ ধারণা ও আগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন