২৭ ডিসেম্বর ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সচিব আব্দুল নাসের খান বলেছেন, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুবিধা প্রদান করবে সরকার। প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী বাংলাদেশ। এ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান রয়েছে।
তিনি শনিবার দুপুরে নগরীর রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলারব আহ্ববান জানান তিনি। সেজন্য জমি, কাগজপত্র, নিরাপত্তা সহ সকল ভোগান্তি দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
দেশে ও প্রবাসে নানা ক্ষেত্রে সিলেট জেলার প্রবাসীদের অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসন, সিলেট এর উদ্যোগে “প্রবাসী সম্মাননা ২০২৫” প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।এতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা। সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন- নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম,ব্যারিস্টার নাজির উদ্দিন আহমদ ও ড. ওয়ালি তসর উদ্দিন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে কীনব্রিজ থেকে প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও ৬ ক্যাটাগরিতে ১০০জন সফল প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এই প্রথম কোন জেলা প্রবাসীদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের উদ্যোগ এই প্রথম আয়োজন দেশের ইতিহাসে মাইলফলক হিসেবে থাকবে।অনুষ্টানে প্রবাসী ব্যাক্তিবর্গ,সরকারি কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়। সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন। এরমধ্যে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন বিভিন্ন দিক পর্যালোচনা করে ১০০ জনকে সম্মাননা প্রদান করেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবাসীদের প্রতি এটি আমাদের কৃতজ্ঞতা।এটি কোন অবদানের প্রতিদান নয়।