,

23 November 2025, 2:55 PM

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানী মালামালসহ আসামি আটক

আপডেট টাইম : November 23, 2025 2:55 PM



শেয়ার করুন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে প্রায় চার কোটি টাকার চোরাচালানী মালামাল ও ইয়াবা ট্যাবলেটসহ এক জন আসামী আটক করেছে। ২২ ও ২৩ নভেম্বর সংঘটিত অভিযানগুলোতে সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি’র সদস্যরা ভারতীয় মহিষ, পেঁয়াজ, গরু, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন প্রকার ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচার হওয়ার সময় শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।

এছাড়াও, শ্রীপুর বিওপি’র একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট এবং একটি ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে চার কোটি চার লক্ষ টাকা। অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রক্রিয়া করা হবে এবং ইয়াবাসহ আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন