শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ নভেম্বর ২০২৫, ৫:২১ অপরাহ্ণ

সিলেটে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১০ নতুন শনাক্ত

আপডেট টাইম : নভেম্বর ১৮, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : সিলেটে গত চব্বিশ ঘণ্টায় আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে। এ নিয়ে চলতি নভেম্বর মাসের মাত্র ১৮ দিনেই সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। বিভাগের বিভিন্ন হাসপাতালে এ মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালভিত্তিক ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৫ জন রোগী রয়েছেন। এছাড়া, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রোগী ভর্তি আছেন।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিভাগের জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২২২ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। অন্যান্য জেলাগুলোতে শনাক্তের সংখ্যা হলো- সিলেটে ৭৩ জন, মৌলভীবাজারে ৬৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন। গত ৮ অক্টোবর সুনামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, যা সিলেট বিভাগে এ বছরের একমাত্র মৃত্যুর ঘটনা।

ডেঙ্গুর এই বিস্তার প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশার জিনগত বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটেছে। এই মশা কেবল দিনেই কামড়ালেও এখন এটি দিন বা রাত যেকোনো সময়েই কামড়াতে পারে। তাই ডেঙ্গু থেকে সুরক্ষা পেতে বাড়িঘর ও তার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি, দিন হোক বা রাত, ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।

শেয়ার করুন