1 August 2025, 2:26 PM
সিলেট দরগাহ মসজিদে সম্প্রতি বৈষম্য বিরোধী সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ৩১ জুলাই অনুষ্ঠিত এই মাহফিলে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীসহ চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানে সারা দেশের সকল শহীদদের স্মরণ করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান এবং মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, জাসাস-এর সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, শিক্ষাবিদ শহীদুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম-আহবায়ক ইব্রাহিম নীল প্রমুখ ।