শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ জুন ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ

সিলেটে জুলাইযোদ্ধাকে মারধরের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট টাইম : জুন ২২, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ



CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

শেয়ার করুন

সিলেটের লামাবাজার এলাকায় ফজরের নামাজের পর চায়ের দোকান খোলার অভিযোগে একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধাকে মারধরের ঘটনায় লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই জসিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বর্তমানে আহত যোদ্ধাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, আহত ব্যক্তি মুক্তিযুদ্ধকালীন আন্দোলনে আহত হয়ে এখন সিএনজি চালাতে অক্ষম। জীবিকা নির্বাহের জন্য তিনি একটি ছোট চায়ের দোকান পরিচালনা করেন। আজ ফজরের পর দোকান খোলার সময় এসআই জসিম তাকে জিজ্ঞাসাবাদ করে মারধর শুরু করেন। ভ্যানে তুলতে গেলে আহত যোদ্ধা জানান, তিনি গেজেটভুক্ত জুলাইযোদ্ধা এবং জেলে গেলে তার পরিবার অনাহারে পড়বে।

এসআই জসিম তাকে “তোরা পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস” বলে কিল, ঘুষি ও থাপ্পড় মারতে থাকেন। এক কনস্টেবলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা তাকে রাস্তায় ফেলে চলে যান।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর কমিটি তীব্র নিন্দা জানিয়েছে। তারা এসআই জসিম ও সংশ্লিষ্ট কনস্টেবলের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করেছেন। পাশাপাশি, পুলিশ কমিশনার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত আইজিপি রেজাউল করিমের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন