শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ এপ্রিল ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ

সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : এপ্রিল ১০, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয় ও সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী এডভোকেট সত্যজিৎ কুমার দাস, সুইট বাংলাদেশের সভাপতি ডা. মৃগেন কুমার দাস চৌধুরী এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাসীব রাজা চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মায়া বেগম, রাগীব-রাবেয়া শাহজালাল ইন্সটিটিউটের প্রধান শিক্ষক হেপী রানী দে, আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন, সামাজিক শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন শিকদার, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ও জিডিএফ-এর অফিস সমন্বয়ক শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, শিক্ষিকা অর্চনা রানী দেব, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, সদস্য ববি বেগম, শিক্ষার্থী তোফায়েল আহমদ, অভিভাবক সদস্য আসমা খান, রেদওয়ান আহমদ, নাজমা বেগম ও রুশনা বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার। পরে সংবর্ধিত অতিথি সুরাইয়া নাসরীনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় সিলেট ইনক্লুসিভ স্কুলের প্রতিনিধি ও সিলেট জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য কাজ করা শুধু পেশা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সুরাইয়া নাসরীন এই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও মমতার সঙ্গে পালন করেছেন। তিনি কেবল একজন প্রধান শিক্ষকই নন, সিলেটে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষার ক্ষেত্রে তিনি এক প্রেরণার নাম। তাঁর কর্মনিষ্ঠা, ভালোবাসা ও দায়িত্ববোধ সবার জন্য অনুকরণীয়।

এছাড়াও বক্তারা উল্লেখ করেন, সুরাইয়া নাসরীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাদান করেছেন, যা সত্যিই প্রশংসার দাবিদার। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এসব শিক্ষার্থী লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন