১৪ মার্চ ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি : ১৪ই মার্চ, শুক্রবার, চিকনাগুল উপহার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শামীম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সাবেক দায়িত্বশীল ডা. মোদাব্বির হোসেন, উপজেলা বি.এন.পি আহবায়ক ও চিকনাগুল ইউনিয়নের একাধিকবারের চেয়ারম্যান এ.বি.এম জাকারিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা সেক্রেটারি রফিক আহমদ, উপজেলা শাখার সাবেক আমীর নাজমুল ইসলাম, সাবেক উপজেলা আমীর আনোয়ারুল আম্বিয়া, চিকনাগুল ইউনিয়নের সাবেক আমীর হাফিজ আজির উদ্দিন, ইকবাল স্যার, হরিপুর ইউনিয়ন সভাপতি কামরুল ইসলাম বাবর, সহ-সভাপতি শাহেদ আহমদ, চিকনাগুল ইউনিয়ন সহ-সভাপতি জহির উদ্দিন, সহ-সেক্রেটারি মারুফ, সহ-সেক্রেটারি জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক সরফরাজ খান রাহাত, শ্রমিক কল্যাণ সভাপতি সালেহ আহমদ, পেশাজীবি সভাপতি মোস্তফা মিয়া, ১ নং ওয়ার্ডের সভাপতি মাহমুদ হোসেন, ২ নং ওয়ার্ডের সভাপতি সালমান, ৩ নং ওয়ার্ডের সভাপতি সানোয়ার, ৪ নং ওয়ার্ডের সভাপতি বুরহান উদ্দিন, ৫ নং ওয়ার্ডের সভাপতি শিহাব উদ্দিন, ৬ নং ওয়ার্ডের সভাপতি ইমদাদ উল্লাহ, ৭ নং ওয়ার্ডের সভাপতি ফেরদৌস, ৮ নং ওয়ার্ডের সভাপতি আল আমীন চৌধুরী এবং ৯ নং ওয়ার্ডের সভাপতি কমর উদ্দিন। এছাড়াও সকল ওয়ার্ড সেক্রেটারি এবং ইউনিয়ন কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন সাবেক উপজেলা আমীর আনোয়ারুল আম্বিয়া। বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং রমজান মাসের শিক্ষা ও আদর্শকে জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।