শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১২ অপরাহ্ণ

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ



শেয়ার করুন

দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ নগরীর একটি মিলনায়তনে সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ২৮৫ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ। তাই নিজের যোগ্যতা বৃদ্ধির জন্য আজ থেকেই আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। নিজেকে তৈরি করতে হবে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম এই লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।”

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা ডা. নাসিম আহমদ লাভলুর সভাপতিত্বে ও মহানগর পরিচালক জনাব আফছার উদ্দীন কামরানের পরিচালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক জনাব মুহতাসিম বিল্লাহ শাহেদী এবং পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান জনাব শাহীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের পৃষ্ঠপোষকবৃন্দ, স্কুল প্রতিনিধি ও অন্যান্য গুণীজন।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৫৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ করেছেন এবং ২৮৫ জন শিক্ষার্থী তাদের মেধার স্বীকৃতি হিসেবে এই বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৪৯ জন, সাধারণ গ্রেডে ১০৩ জন এবং বিশেষ গ্রেডে ১৩৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই আয়োজনের জন্য কিশোরকণ্ঠ পাঠক ফোরামকে ধন্যবাদ জানান।

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন। আগামীতেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন