,

21 February 2025, 12:24 AM

আসন্ন রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে জকিগঞ্জে বাজার মনিটরিং

আপডেট টাইম : February 21, 2025 12:24 AM



শেয়ার করুন

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

এই মনিটরিং কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ও থানা প্রশাসনের কর্মকর্তারা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মান ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় এবং কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহবুবুর রহমান বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ন্যায্য ও নৈতিক বাণিজ্যের প্রতি আহ্বান জানিয়েছে।

আলোকিত সিলেট / এসএস

শেয়ার করুন