বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ণ

সিলেট প্রদেশ বাস্তবায়নে জনমত গঠন ও আন্দোলনের বিকল্প নেই

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী অঞ্চল সিলেটকে পৃথক প্রদেশ ঘোষণার দাবি স্থানীয় জনগণের। স্থানীয় নেতৃত্ব, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মতে, সিলেটের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়, অর্থনৈতিক সম্ভাবনা ও প্রশাসনিক সুবিধার জন্য এই দাবি ঐতিহাসিকভাবে যুক্তিসংগত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে সিলেট নগরীর অভিজাত এক রেস্তোরাঁয় সিলেট প্রদেশ চাই শিরোনামে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের সাবেক প্রিন্সিপাল আতাউর রহমান পীর, যুক্তরাজ্যের টেম্পল ইউনিভার্সিটি প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বায়েজিদ মাহমুদ ফয়সাল, খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,এডভোকেট জোছনা বেগম, সাংবাদিক দেলোয়ার হোসেন ঝিলন, আমিরুল ইসলাম এহিয়া, সেলিনা চৌধুরী, কবি ও গবেষক মাজহারুল ইসলাম জয়নাল, কবি ও সাংবাদিক আব্দুল কাদির জীবন সহ সিলেট বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা সিলেটের ঐতিহ্য, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সিলেটের ইতিহাস সুপ্রাচীন। ব্রিটিশ শাসনামলে ১৮৭৪ সালে সিলেটকে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়, যা পরবর্তীতে ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানে যুক্ত হয়।এ অঞ্চলের ভাষা (সিলেটি নাগরী), লোকসঙ্গীত, ঐতিহ্য এবং ধর্মীয় সম্প্রীতি এর স্বকীয়তা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিদার। তাছাড়া সিলেট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রা আয়ের ২০% আসে সিলেটের প্রবাসীদের কাছ থেকে। এছাড়া, সিলেটে দেশের চা উৎপাদনের ৮০% এবং প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। সিলেটের অনন্য অবস্থান (ভারতের সঙ্গে সীমান্ত ও আন্তর্জাতিক বাণিজ্যিক গেটওয়ে) এটিকে প্রদেশ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

শেয়ার করুন