,

12 February 2025, 2:32 PM

৯১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

আপডেট টাইম : February 12, 2025 2:32 PM



শেয়ার করুন

ইমাম উদ্দিন: ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, ট্যাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুভ, সুপারি, সনপাপড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য-৯১,২৭,৯৬০.০০ (একানব্বই লক্ষ সাতাশ হাজার নয়শত ষাট) টাকা।

এ ব্যাপারে লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন