6 February 2025, 10:15 PM
আজ বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি ) সকালে গোলাপগঞ্জ চৌমুহনীতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির আয়োজন করে ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব।
র্যালি পরবর্তী সমাবেশে জেলা সেক্রেটারি আবু আইয়ুব মঞ্জুর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন জেলা সভাপতি মারুফ আহমদ রাজু, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সকল জুলুম নির্যাতন করে ছাত্রশিবির কে থামিয়ে রাখা যায় নি, যারা বাংলাদেশ থেকে ছাত্রশিবির কে বিতাড়িত করতে চেয়ে ছিলো ১৬ পর তারাই জাতির কাছ থেকে বিতাড়িত হয়েছে।
ছাত্রশিবির প্রতিষ্ঠা হয়েছিল রাসূল (সা.) এর আদর্শের ভিত্তিতে ছাত্রসমাজকে নিয়ে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করবে। এ আদর্শ গড়ার জন্য ছাত্রসমাজ সহ সবার সহযোগিতা প্রত্যাশা।
অন্তর্বর্তীকালীন সরকার কে উদ্দেশ্য করে বলেন জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত ও পঙ্গুত্ব এবং আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রের স্বীকৃতি প্রদান ও আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ছাত্রদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যা,২৮শে অক্টোবর,এবং শাপলাচত্বর হত্যার সাথে জড়িতদের বিচার দ্রুত করার আহবান জানান। ফ্যাসিবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান সহ বিভিন্ন ছাত্র বান্ধব দাবি উত্তাপন করেন।
এছাড়াও র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পূর্বের সাবেক সভাপতি বৃন্দ, জেলা সেক্রেটারিয়েট বৃন্দ সহ সকল উপজেলা নেতৃবৃন্দ।