,

11 August 2025, 10:28 PM

প্রায় দুই যুগ পর সরাসরি ভোট ব্যালেটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত সভাপতি সামী, সম্পাদক জুনেদ

আপডেট টাইম : August 11, 2025 10:28 PM



শেয়ার করুন

মোস্তফা হোসেন সম্রাটঃ প্রায় দুই যুগ পর সরাসরি ভোট ব্যালেটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করলো সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।সোমবার (১১ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে ভোটারদের সরাসরি অংশগ্রহণে এই নির্বাচন সম্পন্ন হয়।

কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ। কাউন্সিলে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০১ জন ভোট প্রদান করেন।

সভাপতি পদে প্রাপ্ত ভোটের হিসাবে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পান ৭৯ ভোট। অন্যদিকে হাবিবুর রহমান ৪৮ ভোট এবং হাবিবুর রহমান নাঈম পান ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ পান ১২ ভোট এবং এহসানুল হক তালহা পান ৬ ভোট।

দিনব্যাপী নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারসহ নেতৃবৃন্দ। এ সময় সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী পরিবারের সকল পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন