23 January 2025, 7:58 PM
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে ১২ জন আটক হয়েছেন। জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার ওসি রুহুল আমিন ও ইন্সপেক্টর(তদন্ত) জয়নাল হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।তারা এসআই(নিঃ)/মোহাম্মদ সাকিব হোসেন, এসআই(নিঃ)/মোঃ লুৎফর রহমান, এসআই(নিঃ)/শাহ আলম, এসআই(নিঃ)/ইসমাইল মিয়া, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল কাইয়ূম, এএসআই/মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই/মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ জগন্নাথপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলার আসর থেকে জুয়াড়ী ১। আহাদ মিয়া (৩৮), পিতা- মৃত মছদ্দর মিয়া, মাতা- মৃত আয়ফুল বেগম, ২। মোঃ আমির হোসেন (৪০), পিতা- মৃত আফিজ উদ্দিন, মাতা- মোছাঃ রুপনেহার, উভয় সাং- মোজাহিদপুর, ৩। সাহানুর (৪৫), পিতা- মৃত ইসকার উল্লাহ, মাতা- মৃত জাহানারা বেগম, সাং- রমাপতিপুর, ৪। নজমুল ইসলাম (৫৫), পিতা- মৃত তছদ্দর আলী, মাতা- মৃত বুলবুল নেছা, সাং- কিশোরপুর, সর্ব ইউপি- ৯নং পাইলগাঁও, ৫। আহাদ মিয়া (৫৪), পিতা- মৃত তইফ উল্লাহ, মাতা- ময়না বিবি, ৬। সাইদ মিয়া (৪০), পিতা- মৃত কাছাই মিয়া, মাতা- মধুমালা, ৭। মিজানুর রহমান (২৬), পিতা- মৃত সুন্দর আলী, মাতা- জাহানারা, ৮। মোঃ ছয়দুল ইসলাম (৪০), পিতা- মৃত কনাই মিয়া, মাতা- মৃত খয়রুন বেগম, ৯। আলী আহমদ (৩০), পিতা- মৃত মোছাদ্দর আলী, মাতা- জয়ফুল বেগম, সর্ব সাং- কুবাজপুর, ৬নং রানীগঞ্জ ইউ/পি, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জদের গ্রেফতার করেন।
অপরদিকে জগন্নাথপুর পৌর এলাকার মৃত দিলদার মিয়া ওরপে ওহাব উল্লাহর ছেলে মোঃ আবুল কাসেম (৪০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদেরকে গতকাল বুধবার পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।