শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ জানুয়ারি ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ

ওসমানীনগরে ব্রিজের অভাবে সর্বস্তরের জনসাধারণ সীমাহীন দুর্ভোগে

আপডেট টাইম : জানুয়ারি ২৩, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ



শেয়ার করুন

ওসমানীনগর উপজেলা  সংবাদদাতাঃ  সিলেটের ওসমানীনগরে দীর্ঘদিন যাবত বাঁশের ছাঁকো দিয়ে শত শত মানুষের চলাচল দীর্ঘদিনের। স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী ও এলাকার কৃষক মজুর সহ সর্বস্থরের জনসাধারণ সীমাহীন দূর্ভোগের স্বীকার। উপজেলার সাদীপুর ইউনিয়নের হলিমপুর বাজার সংলগ্ন নাটকিলা নদীর উপর ভাগল পুর গ্রাম সংযোগ বাঁশের ছাঁকো এই গ্রামের কয়েকটি বাড়ির মানুষের  চলাচলের একমাত্র ভরসা। এবিষয়ে হলিম পুর বাজারের ব্যাবসায়ী আনছার আলীর সাথে আলাপকালে তিনি বলেন নাটকিলা নদীর উপর হলিমপুর বাজার সংলগ্ন  সরকারী অর্থায়নে একটি পাকা  ব্রীজ নির্মান করা হলে হলিমপুর বাজারের সাথে এলাকার মানুষের  যোগাযোগ আরও সহজ হবে। হলিম পুর গ্রামের আব্দুল খালিক ও আয়না মিয়া বলেন হলিম পুর বাজার সংলগ্ন নাটকিলা নদীর উপর সরকারী ভাবে ব্রীজ নির্মাণ করা জরুরি।
উক্ত  বিষয়ে উপজেলা এলজিইডি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন এ বিষয়টি আমার জানা নেই। উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অফিসে আলাপ করতে হবে।

শেয়ার করুন