,

11 October 2023, 1:02 PM

বর্ণাঢ্য রাজনীতিবিদ মন্ত্রী ইমরান আহমদ এমপি যার জুড়ি মেলানো দায়

আপডেট টাইম : October 11, 2023 1:02 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন: ইমরান আহমদ ১৯৪৮ সালের ২২ ফেব্রুয়ারি ভারতের আম্বালায়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ক্যাপ্টেন রশিদ আহমদ এবং মাতা মরহুমা কামরুন নেছা। তাঁর বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর। তিনি ১৯৬৪ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। ইমরান আহমদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দ্বারা প্রভাবিত একজন রাজনীতিক। তিনি ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও জনসেবার সঙ্গে সরাসরি জড়িত আছেন। ইমরান আহমদ ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬ উপ-নির্বাচন, ২০০৮, ২০১৪, ২০১৮ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পঞ্চম জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি সপ্তম জাতীয় সংসদে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে লাইব্রেরি কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দশম জাতীয় সংসদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালনকালীন সময় মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনে উদ্যোগী ভূমিকা পালন করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইমরান আহমদ সিলেট-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ২ লাখ ২৩ হাজার ৬৭২টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী দিলদার হোসেন সেলিম ৯৩ হাজার ৪৪৮ ভোট পেয়েছিলেন। দিলদার হোসেন সেলিম বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ইমরান আহমদ এমপি একাদশ সংসদের মন্ত্রিপরিষদে প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও পরে মন্ত্রীর দায়িত্ব পান। ইমরান আহমদ বাংলার পাশাপাশি ইংরেজি এবং উর্দূ ভাষায় অত্যন্ত দক্ষ। সরকারিভাবে ভারত, সৌদি আরব, ইউএই, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চিন, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ত্রিনিদাদ, যুক্তরাজ্য, আজারবাইজান, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, ক্যামেরুন, সুইজারল্যান্ড, কলম্বিয়া এবং হল্যান্ড সফর করেন। ইমরান আহমদ পেশায় একজন ব্যবসায়ী। তাঁর একটি চা বাগান ও কনসালটেন্সি ব্যবসা আছে। তিনি সিলেট অঞ্চলের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী। তিনি ১৯৭০ সালে জেমস্ ফিনলের চা বাগানে তার কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ‘শ্রীপুর টি গার্ডেন’ নামে নিজের চা বাগান পরিচালনা করছেন। ইমরান আহমদ এর স্ত্রী ড. নাসরীন আহমাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উপ-উপাচার্য পদে ছিলেন। তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। ইমরান আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। একজন বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য। তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতিবিদ। তাঁর নির্বাচনী আসন ২৩২, সিলেট-৪। ইমরান আহমদ এমপি সিলেট-৪ আসনের জনগণের জন্য মানুষের মৌলিক অধিকার শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন। সিলেট-৪ আসনের তৃণমূল আওয়ামী লীগ, সাধারণ নাগরিক, জনগণ, ছাত্রসমাজ, যুবসমাজ, কৃষকসমাজ, শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মুখে তাঁর প্রশংসা, সুখ্যাতি ও অবদানের কথা শোনা যায়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে সিলেট-৪ আসনে ইমরান আহমদকে সর্বস্তরের মানুষ পুনরায় দেখতে চায়।

শেয়ার করুন