শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ আগস্ট ২০২৩, ২:১৮ পূর্বাহ্ণ

সাধারণ জ্ঞান বিষয়ে সারা দেশে প্রথম স্থান অর্জন করায় তাসনিম মেহজাবিন চৌধুরী-কে সংবর্ধনা অনুস্টান

আপডেট টাইম : আগস্ট ২০, ২০২৩ ২:১৮ পূর্বাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ইং সাধারণ জ্ঞান বিষয়ে সারা দেশে প্রথম স্থান অর্জন করায় তাসনিম মেহজাবিন চৌধুরী-কে উৎসাহ উদ্দীপনা প্রদানের লক্ষে গৌরারং ইউনিয়ন পেশাজীবি কল্যাণ সমিতি,সিলেট এর আয়োজনে ১৯ আগস্ট শনিবার রাতে সিলেট নগরীর দরগা গেইটস্হ নিউ মোগল মাসালা রেস্টুরেন্ট এক সংবর্ধনা অনুস্টানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নির্মলেন্দু চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আতিকুর রহমান,সহ-সভাপতি রিয়াজ আলম,সহ-সভাপতি আবুল ফজল,সহ-সভাপতি নিখিল চক্রবর্তী,সাধারন সম্পাদক সাদেক রশীদ চৌধুরী,অর্থ সম্পাদক নুরুল ইসলাম এবং উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মেহেদী হাসান চৌধুরী,অপু তালুকদার,কয়েছ মিয়া,সৌরভ দাস, আনোয়ার আলী,জসিম উদ্দিন,জনিক দাস সহ সদস্যবৃন্দ।

সংবর্ধিত অতিথি তাসনিম মেহজাবিন চৌধুরীর গর্বিত মা কুমকুম ইয়াসমিন চৌধুরী ও তার নানি।অনূভুতি প্রকাশ করেন তাসনিম মেহজাবিন চৌধুরী।

উল্লেখ্য যে,তাসনিম মেহজাবিন চৌধুরী গৌরারং ইউনিয়ন পেশাজীবি কল্যাণ সমিতি,সিলেট এর সাধারন সম্পাদক সাদেক রশীদ চৌধুরীর সুযোগ্য কন্যা।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন কয়েস মিয়া,গীতা পাঠ করেন নিখিল চক্রবর্তী।

শেষে রাতের ডিনারের আয়োজন করা হয়।

শেয়ার করুন