শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ জুন ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ

আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট জেলা আওয়ামী কর আইনজীবী লীগের লিফলেট বিতরণ

আপডেট টাইম : জুন ১৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ



শেয়ার করুন

নিউজ ডেস্ক :: সিলেট জেলা আওয়ামী কর আইনজীবী লীগ কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে আজ বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে গণ সংযোগ কালে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কর আইনজীবী লীগের উপদেষ্টা, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা কর আইনজীবী লীগের সভাপতি মো: ইফতিয়াক হোসেন মনজু ও সাধারণ সম্পাদক, কর আইনজীবী মোঃ জহিরুল ইসলাম রিপন,অ্যাডভোকেট মামুনুর রশিদ এ পি পি, এডভোকেট একরামুল হাসান শিরু, সহ-সভাপতি কর আইনজীবী মিন্টু চন্দ্র রায়, এডভোকেট সারোয়ার হোসেন খছরু , আইন সম্পাদক এডভোকেট বাবলু চন্দ্র ভৌমিক , দপ্তর সম্পাদক,কর আইনজীবী দেব দুলাল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন