১৪ জুন ২০২৩, ১:০৮ পূর্বাহ্ণ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক দু’বারের কাউন্সিলর আব্দুল জলিল নজরুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই জুন) সকালে ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর ও পাঠানপাড়া এলাকায় টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় আব্দুল জলিল নজরুল বলেন, আমি সিসিক নির্বাচনে আপনাদের চাওয়া – পাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো প্রার্থী হয়েছি। সিলেট সিটি কর্পোরেশনে ২৭ নং ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। আমি বিগত সময়ে এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিল হিসেবে এলাকার উন্নয়নে নিজেকে উজার করে দিয়েছে। এলাকার রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি ওয়ার্ডে অবস্থানরত ব্যবসায়ীদের সুবিধায় সড়কগুলো প্রশস্তকরণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ বহু উন্নয়ন কাজ করেছি। এলাকাকে মাদকমুক্ত করেছি। আমি আমার সাধ্যমতো ২৭ নং ওয়ার্ডের মসজিদ-মাদ্রাসা ও গরিব অসহায় পরিবারগুলোর পাশে ছিলাম এবং যতদিন বেঁচে থাকব তত দিন আমি সেই দায়িত্ব পালন করে যাবো। আমি আশাবাদী ওয়ার্ডের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ২১ জুন ২৭ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দ আমাকে টিফিন প্রতীকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেবেন। আমি সকল মানুষের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।
উক্ত গণসংযোগ ও পথসভায় অত্র ওয়ার্ডের মুরুব্বীয়ান, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।