শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ মে ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ

যাদের প্রচেষ্টায় ইসলাম শক্ত ভিত্তি পেল এদেশে…

আপডেট টাইম : মে ১৯, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ



শেয়ার করুন

পুষ্পিতা :একসময় ছাত্রইউনিয়ন করতে পারাকে গৌরবের মনে করা হতো। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবী ও টপক্লাস শিক্ষার্থীদের ভিতর কমিউনিস্ট হওয়া, ছাত্র ইউনিয়নে যোগ দেয়ার একটা প্রতিযোগিতা চলত এবং সেটাকে গর্বের বিষয় হিসেবে সবাই ধরে নিতো। এমনকি সেই পরিচয়টা সম্মানের ব্যাপার হিসেবেই গণ্য করা হতো। ভালো শিক্ষার্থীরা কমিউনিজম, মধ্যম ও নিচের দিকেরগুলো সেকুলারিজম- এভাবেই চলছিল।

এ অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ছাত্রশিবির, ছাত্রীসংস্থা যেন আলোকবর্তিকা হিসেবে নাযিল হয়েছিল জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে। এই প্রথমবার সাধারণ শিক্ষার্থীরা ইসলামের ছোঁয়া ও আলো দেখতে পেল নিজের পরিমন্ডলে। হাটি হাটি পা পা করে পরিস্থিতি পুরোপুরি উল্টে গেল। শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীটি ছাত্রশিবিরের সাথে কাজ করতে লাগলো। ছাত্রশিবির সকল লেভেলের শিক্ষার্থীদের এমন ভাবে ইসলামকে উপস্থাপন করতে শুরু করলো কমিউনিজম, সেকুলারিজম সহ কোন মতবাদই আর হালে পানি পাচ্ছিল না। প্রবল গতিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একচ্ছত্র ভাবে ইসলাম এগিয়ে যাচ্ছিল।

বাঁধা এসেছিল, কিন্তু আল্লাহর রহমতে সবকিছু মোকাবিলা করে ছাত্রশিবির সবার আশার আলোতে পরিণত হয়েছিল। সেই দাওয়াতের ইফেক্ট এমন ভাবে পরেছে মাত্র কয়েকদশকের ভিতর প্রবল প্রতাপশালী ছাত্রইউনিয়ন একেবারেই যেন নির্মূল হয়ে গেলো। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসময় বামপন্থী বলে পরিচয় দিয়ে গর্ব করত সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলে দলে আল্লাহর সামনে মাথানত করে দিল।

সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামের এই বিজয়ের প্রভাব পরেছে দেশের সর্বস্তরে। ছাত্রশিবিরের মাধ্যমেই দেশের প্রতিটি সেক্টরে ইসলামপন্থীদের অংশগ্রহণ শুরু হয়। ছাত্রশিবিরের সাহসী কাজের ফলে কওমী, দেওবন্দী, পীরপন্থী সবাই ইসলামী রাজনীতি করার সাহস পেল। এর আগে এই শ্রেণিটা পুরোপুরি ছিল সমাজ, দেশ, রাষ্ট্র থেকে প্রায় বিচ্ছিন্ন। এভাবে ছাত্রশিবিরের কাজের ফলেই এদেশে এখনো ইসলামী রাজনীতি টিকে আছে দেশের আনাচে-কানাচে। তারাই সাপ্লাই দিয়েছে পরবর্তী নেতৃত্ব। তারাই সাহস যুগিয়েছে আলেম, ওলামা, পীর, মাশায়েখদের ইসলামী রাজনীতিতে এগিয়ে আসার। এভাবে এদেশের ইসলাম ও ইসলামী রাজনীতির ভিত্তি তৈরি করে দিয়েছে ইসলামী ছাত্রশিবির।এদেশের ইসলামের জন্য ছাত্রশিবিরের এই অবদান অবিস্মরণীয়।

লেখক:পুষ্পিতা-চিকিৎসক ও ব্লগার।

শেয়ার করুন