,

17 December 2025, 12:41 AM

৩ দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন

আপডেট টাইম : December 17, 2025 12:41 AM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।তাও তিনদিন ব্যাপী। নগরীর রিকাবী বাজারে কাজী নজরুল অডিটরিয়াম প্রাঙ্গণে বিজয় মেলা চলছে। আজ ৩দিন ব্যাপী বিজয় মেলার দ্বিতীয় দিন।মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট এর আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ মেলাটি বাস্তবায়ন হচ্ছে।

গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য মেলা।বর্তমানে নগর সভ্যতার অগ্রগতিতে মেলা যেন হারিয়ে যাচ্ছে। এমন সময়ে বিজয় দিবসকে আনন্দময় করে তুলতে বিজয় মেলার আয়োজন করে জেলা প্রশাসন।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ বলেন,বিজয় দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা চাই আগামীর বাংলাদেশকে আরও সুন্দর ও মানবিকভাবে গড়ে তুলতে। সেই লক্ষ্যকে সামনে রেখে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে বিজয় মেলা। এ মেলায় প্রায় ২০টির মতো স্টল রয়েছে, যেখানে কারুকাজকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। একটি সুন্দর, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একত্রিতভাবে কাজ করে যাব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মহান বিজয় দিবসকে আরো উৎসবমুখর ও শিশু কিশোরদের নিকট অর্থবহ করতে এ মেলা মাইলফলক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল। তিনি বলেন,এটি একটি চমৎকার সৃষ্টিশীল উদ্যোগ। এতে প্রাণের সঞ্চার ঘটবে।আনন্দে কাটবে বিজয় দিবস।

শেয়ার করুন