,

23 April 2023, 1:29 AM

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৩ কেজি গাজা সহ গ্রেফতার ১

আপডেট টাইম : April 23, 2023 1:29 AM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ, মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল (শনিবার) পবিত্র ঈদুল ফিতরের দিনে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি চৌকস টিম বিয়ানীবাজার থানাধীন দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি সাকিনে জিরোপয়েন্ট-মইয়াখালী রোডে ভাংগা পুলের উপর অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার উত্তর দুবাগের রফিক মিয়ার ছেলে বদই মিয়া (৩২)’কে ৩ কেজি গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ইন্সপেক্টর শ্যামল বণিক।

শেয়ার করুন