২৫ আগস্ট ২০২২, ১২:২৭ অপরাহ্ণ
যুক্তরাজ্য প্রবাসী রাশিদ আহমদ টিজি ওয়েব লিমিটেড’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।টিজি ওয়েব লিমিটেড এর চেয়ারম্যান,তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রাশিদ আহমেদ ( ৮১) কে গত ১৭ আগস্ট কোম্পানির ব্যবস্থাপনা কমিটির সভায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।রাশিদ আহমেদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
টিজি ওয়েব লিমিটেড’র চেয়ারম্যান মামুন জানান, আমরা ইতোমধ্যে এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। আস্থার বিশ্বস্ত সহযোগী শ্লোগান কে ধারণ করে অনলাইন ব্যবসার জগতে ইউনিক প্লাটফর্ম (Get All In One Apps) টগর www.toghor.com(Business & Economy Website) এর কাজ পুরোদমে চলছে।তিনি আরো জানান, আমাদের ব্যবসাকে আরো জনবান্ধব করতে নিউইয়র্কে সাব ডোমেইনের কাজ চলছে।সিলেটে আমরা টগর লাঞ্চ ইভেন্ট নামে নতুন প্রকল্প হাতে নিয়েছি।