৮ জুলাই ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা, ফতেহপুর,শেখপুর,গোয়াসপুর ও নিয়াগল গ্রামের সাত শত পরিবারকে নগদ ১০০০/- করে ৭০০০০০/- (সাত লক্ষ টাকা) বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৭জুলাই) মীরগঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিতরন কার্যক্রম অনুষ্ঠানে শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মজিদ আলম।
তরুণ সমাজকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরগেনাইজেশনের স্থানীয় প্রতিনিধি আব্দুল মুক্তাদির।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সীনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সেক্রেটারি আবুল বাসার রানিক, মীরগঞ্জ আলহেরা একাডেমীর প্রিন্সিপাল আব্দুল আজিজ জামাল, মাওলানা আবুল রহীম, মাওলানা কমর উদ্দিন ।
এতে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন গউস উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, কমর উদ্দিন, এম এ আশিক, জালাল আহমদ, ছাদিকুর রহমান, সুরেশ দাস, আল আমিন, কেদন মিয়া, তুতিউর রহমান, এনু মিয়া, আব্দুল ওয়াহিদ মুন্না, আনহার আহমদ প্রমূখ।