3 July 2022, 9:08 PM
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেট – সুনামগঞ্জের বন্যার্তদের পাশে রয়েছে সরকার। সরকারীভাবে ত্রান কার্যক্রম রয়েছে অব্যাহত।বন্যা পরবর্তি সমস্যা নিরসনের লক্ষ্যে নিয়েও কাজ করা হচ্ছে।বন্যা কবলিত এলাকাগুলোতে কেউ ক্ষুধার্ত নয় ,সবার ঘরে পৌছে দেওয়া হচ্ছে ত্রান। যদি কোথাও ত্রান না পৌছায়, তাহলে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে ত্রান পৌছে দেওয়া হবে।
ওসমানীনগর উপজেলার উমপুর ইউনিয়নে ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সিলেট-২ আসেনর সংসদ সদস্য এবং সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
তিনি আরো বলেন , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সিলেটকে ভালোবাসেন। তাই বন্যাকালীন সময়ে সিলেটের বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করে গেছেন।বন্যায় ক্ষতি গ্রস্থ কারো চিন্তার কোন কারন নেই । সবাইকে সরকারীভাবে সহযোগিতা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রবিবার (০৩ জুলাই ২০২২ ইং) উমপুর ইউনিয়নে যুক্তরাজ্যে প্রবাসীদের অর্থায়নে স্থানীয় ১৫ শতাধিক বন্যার্তদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান , সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু , উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমূখ।