,

2 May 2022, 12:10 AM

জৈন্তাপুরে মন্ত্রী ইমরান আহমদ এমপি’র ইদ উপহার পেলো ০১ হাজার পরিবার

আপডেট টাইম : May 2, 2022 12:10 AM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি:

পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি’র ইদ উপহার বিতরণ।

৩০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে সিলেটের জৈন্তাপুরে পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি’র পক্ষ হতে ০১ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ইদ উপহার বিতরণ করেন।জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, নিজপাট ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান করিম, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ খায়রুল ইসলাম, নিজপাট ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন