28 April 2022, 3:25 AM
সুরাইয়া পারভীন লিলি
ইচ্ছে করে ডানা মেলে
উড়তে আকাশ পানে,
জন শূন্য বাতাসের খেলা
ভাসছে মেঘ সেখানে।
প্রথম বারে উঠলাম যখন
এক ধাপ উপরে,
দেখলাম মেঘমালা বসে আছে
সেজে গুজে টোপরে।
দ্বিতীয় বার উঠলাম যখন
হালকা মেঘ পেরিয়ে,
মহাসাগরে ঘর বাধিলাম
ভাসমান মেঘ থেকে বেরিয়ে।
তৃতীয় বার আবার যখন
উঠলাম আকাশ পানে,
নিচের দিকে চেয়ে দেখি
ক্ষেত যে ভরা ধানে।
ঢেউ খেলেছে পদ্মার পানি
ক্ষেতের চারিপাশে,
নীল আকাশে ছুটছি আমি
ভরা চৈত্র মাসে।
ঘুম ভাঙ্গিলো যখন আমার
দেখি তখন চেয়ে,
ডানা কাটা হুরপরিরা
আসছে সেথায় ধেয়ে।
লেখক-কবি ও সাহিত্যিক।