বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ এপ্রিল ২০২২, ২:১৯ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে পুলিশের অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ অভিযান

আপডেট টাইম : এপ্রিল ২২, ২০২২ ২:১৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় পোষ্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করা হচ্ছে৷

২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১১টা হতে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলা কাটাগাং এলাকায় চেকপোষ্ট বসিয়ে জৈন্তাপুর-কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি আব্দুল করিমের নেতৃত্বে অবৈধ, ফিটনেস বিহীন, লাইসেন্স বিহীন সকল প্রকারের মটরযানের বিরুদ্ধে অভিযান শুরু করেন৷ এসময় সাথে ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইকবাল হোসেন সহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করছে৷

এবিষয়ে দরবস্তের বাসিন্দা এখলাছুর রহমান, রুহেল আহমদ, তানভীর আহমদ সহ অনেক সচেতন মহল বলেন, অভিযানটি সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউপি’র দামড়ী কিংবা পল্লী বিদ্যুৎ এলাকায় পরিচালনা করা হলে তাহলে অবৈধ যানবাহন কিছুটা হলেও নিয়ন্ত্রন হতো৷ এটি নিজপাট ইউপি’র কাটাগাং এলাকায় অভিযান পরিচালনা করায় সংবাদটি অবৈধ যানবাহন মালিক শ্রমিকদের কাছে পৌঁছে যায়৷ যার কারণে মালিকরা সারিঘাট হতে তাদের যানবাহন ঘুরিয়ে চলে যাচ্ছে৷ ধরা ছোঁয়ার বাহিরে থেকেই গেলে অবৈধ যানবাহন সমূহ৷ তারপরও পুলিশের অভিযানকে তারা স্বাগত জানান৷ এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সিলেট-তামাবিল মহাসড়কের শতকরা ৯০ভাগ দূর্ঘটনা রোধ করা যাবে বলে মনে করেন৷ তারা আরও বলেন এক-দুটি অভিযানে পরিচালনা না করে নিয়মিত অভিযানের দাবী জানান৷

অভিযান সম্পর্কে সিনিয়র এএসপি আব্দুল করিম ও জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের অভিযান শুরু হয়েছে৷ অভিযানে অবৈধ গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷

শেয়ার করুন