22 March 2022, 6:19 PM
নিউজ ডেক্সঃ সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন, তিনি ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া ও মতামতের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন। তিনি আরও জানান সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নতুন সংযুক্ত ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করে যাবেন। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এই এলাকার প্রতিটি মানুষকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করি। সুখ-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। এই ওয়ার্ডকে পরিকল্পিতভাবে সাজাতে চাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। আমি কাউন্সিলর সাহেব হতে চাই না, জনগণের সেবক হতে চাই।