২ এপ্রিল ২০২২, ৩:৫১ অপরাহ্ণ
আজাদ ইবনে ছানাওর
[ছন্দ: শ্রুত্যাক্ষরবৃত্ত:]

ঐ দেখা যায় রমজানেরই চাঁদ ওঠেছে চাঁদ
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ।
জিন্দাবাদ হে রোজাদারগণ রোজা জিন্দাবাদ
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ।
ঐ আকাশে জোনাকবাতি চাঁদ-তারকার মেলা
ঝিলিমিলি হৃদয়-ছোঁয়া কী অপরূপ খেলা!
প্রকৃতিরা খুশির দোলায় দুলছে সুনিখাঁদ।
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ
জিন্দাবাদ হে রোজাদারগণ রোজা জিন্দাবাদ
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ।।
ঐ খুলেছে আকাশ-দোয়ার হৃদয়জুড়ে খুশি
রহমতেরই বইছে জোয়ার হে-আমার পড়োশী!
রমজানেরই রোজা রেখে কর দিল আবাদ!
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ
জিন্দাবাদ হে রোজাদারগণ রোজা জিন্দাবাদ
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ।।
মাগফেরাতের মাঝ-দশকে তওবা করে নাও
পাপের জীবন নষ্ট হবে, আল্লাহর গান গাও!
দয়াল নবির মহব্বতে আছে স্বর্গস্বাদ।
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ
জিন্দাবাদ হে রোজাদারগণ রোজা জিন্দাবাদ
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ।।
দোজখ থেকে মুক্তির আশা শেষ দশকে পাই
তারই মাঝে শবেকদর, রোজার তূল্য নাই
সঠিক পথে চলাফেরার জাগাও মনে সাধ…
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ
জিন্দাবাদ হে রোজাদারগণ রোজা জিন্দাবাদ
বড়ই মায়ার রমজান এলো রোজা জিন্দাবাদ।।