,

28 March 2022, 10:25 PM

গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামে অগ্নিকান্ডে ভস্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্থদের মধ্যে আর্থিক অনুদান

আপডেট টাইম : March 28, 2022 10:25 PM



শেয়ার করুন

আমির উদ্দিন, গোয়াইনঘাট :– গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামে বসতঘর অগ্নিকান্ডে ভষ্মিভূত হওয়া পরিবারের মধ্যে অধ্য ২৮ মার্চ সোমবার সকাল ১১ ঘঠিকায় উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে, উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত হতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। চেক হস্থান্তর করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। সহায়তা প্রাপ্তরা হলেন-

আমির উদ্দিন,নন্দিরগাঁও, আবুল কালাম, কুলুমছড়ারপার, রুস্তমপুর ইউনিয়ন, এখলাছ উদ্দিন ,শিমুলতলা, সদর ইউনিয়ন ও সুয়াইবুর রহমান, কুলুমছড়ারপার, রুস্তমপুর ইউনিয়ন।

উপজেলা পরিষদ থেকে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন