২৩ ফেব্রুয়ারি ২০২২, ৯:১১ অপরাহ্ণ
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসএমপি’র কদমতলী বাসস্ট্যান্ডে সিলেট মেট্রাপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে পরিবহন শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের’কে প্রায় ১০০০(এক হাজার) টিকা দেওয়া হয়েছে। উক্ত টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ ফয়সল মাহমুদ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএমপি, সিলেট, এডিসি (ট্রাফিক) এ.বি.এম নায়হানুল বারী, এসি(ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার, টিআই/সুমন জাহিদ লোভেল সহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। উক্ত টিকা কার্যক্রমে সার্বিক সহায়তা করেন সিলেট আন্তঃজেলা বাস শ্রামিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল মঈন।
আলোকিত সিলেট/আবীর