শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ এপ্রিল ২০২২, ১১:৩১ অপরাহ্ণ

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার মুফতি ক্বাসিমী

আপডেট টাইম : এপ্রিল ২৯, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ



শেয়ার করুন

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সিলেটের (ওসমানী নগর ও বিশ্বনাথ) সংসদীয় ২ আসনের দেশে ও প্রবাসে অবস্থানরত সকল সম্মানিত নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্রের সভাপতি, আন-নূর একাডেমির প্রধান উপদেষ্টা, ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট, বিশ্বনাথ প্রবাসী কল্যান সমিতির সিনিয়র উপদেষ্টা ,নিউইয়র্কের মাদানী একাডেমির প্রধান মুফতি ও সেক্রেটারী জেনারেল ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল ইউএসএ এবং ইসলাম ও মানবতার পক্ষে কথা বলার জন্য আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন- পবিত্র ঈদ-উল ফিতরে সকল সম্মানিত নাগরিকদের জিবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হোক মানবতা। তৈরি হোক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব। একে অন্যের প্রতি আন্তরিকতা ও ভালবাসা পূর্ণ সম্পর্ক থাকুক অনবরত। সবার সুস্বাস্থ্য কামনা করে পরিশেষে ঈদ মোবারক।

শেয়ার করুন