বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ ফেব্রুয়ারি ২০২২, ৪:২৯ অপরাহ্ণ

শাইখুল হাদীস আল্লামা হবিবুর রহমানের মৃত্যুতে সাবেক হুইপ সেলিম উদ্দিনের শোক প্রকাশ

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৮, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ



শেয়ার করুন

উপমহাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন, প্রখ্যাত শাইখুল হাদীস, বাংলাদেশের গৌরব হযরত আল্লামা হবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাবেক বিরোধীদলীয় হুইপ ও সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সেলিম উদ্দিন।

উল্লেখ্য ৭ ফেব্রুয়ারি, সোমবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামে নিজ বাড়িতে আল্লামা হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন।
এক শোক বার্তায় সাবেক হুইপ সেলিম উদ্দিন বলেন, তাঁর মতো প্রথিতযশা আলেম এ উপমহাদেশে বিরল। আল্লাহ তার খিদমাতসমূহ কবূল করুন এবং তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন