শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ ডিসেম্বর ২০২১, ৯:০৫ অপরাহ্ণ

গোয়াইনঘাটে পুলিশের হাতে ২২৫ বোতল ভারতীয় অফিসার চয়েজসহ ৩ জন আটক

আপডেট টাইম : ডিসেম্বর ৫, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ



শেয়ার করুন

আমির উদ্দিন, গোয়াইনঘাট থেকেঃ গোয়াইনঘাটে পুলিশের হাতে ২২৫ বোতল ভারতীয় অফিসার চয়েজসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে উপজেলার রস্তমপুর ইউনিয়নের পীরের বাজার এলাকা থেকে মাদকসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার পীরের বাজার লামা ইস্ত্রি গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র জসিম উদ্দিন (২৩), শহরতলীর জালালাবাদ থানার ফতেহপুর লামাকাজি এলাকার মৃত আফতার আলীর পুত্র ফরহাদ আলী (২৪), জালালাবাদ থানার আখালিয়া নেহারীপাড়া এলাকার জামাল মিয়ার পুত্র আব্দুল্লাহ (২৩)। জানাগেছে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব’র দিক নির্দেশনায় এসআই অনুজ কুমার রায়, এসআই মাসুম আলম ও এএসআই দিবাসসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১লক্ষ ১২ হাজার টাকা মুল্যের ২২৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এব্যায়াপারে এসআই অনুজ কুমার রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে ৫ডিসেম্বর রোববার সকালে ধৃতদের আদলতের জেল হাজতে প্রেরন করা হয়। জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করে জানান মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন